রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী সমাজ থেকে সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন তারেক রহমান কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ভারতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান, ডেঙ্গু প্রতিরোধ ও দেশ গঠনে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রয়াস ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কঙ্গোতে দুই স্কুলে আগুন, প্রাণ গেল ২৪ শিশুর

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তবে কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বা সার মজুত করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর সামনে রেখে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী জানান, কৃষকদের সহায়তায় প্রথম ধাপে সারাদেশে ১ লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ফেনী জেলার সাড়ে সাত হাজার কৃষক এই কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরে এসে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর আগামী সমাবেশের স্থান পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ফেনীর জেলা প্রশাসক মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিক উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় গ্রামবিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category