শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদেরকে কোথাও স্থান দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ Time View

যারা ইসলামের নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদের কোথাও স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, অত্যাচারী জুলুমকারীকে কোথাও স্থান দেওয়া হবে না। তিনি বলেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না।

এ সময় ইসলামি মেলার উদ্বোধন ঘোষণা করে সাফল্য কামনা করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মাসব্যাপী এ বইমেলায় ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী গ্রন্থ, কুরআন-হাদিসভিত্তিক প্রকাশনা, শিশু-কিশোর উপযোগী বইসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category