শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

কৃষক কার্ড বিতরণ শুরু হচ্ছে কবে জানালেন তথ্যমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ Time View

ফ্যামিলি কার্ডের মতো শীঘ্রই সারা দেশে কৃষক কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে এক বিশেষ বৈঠকের পর মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মূলত আমাদের কৃষকদের একটি স্মার্ট কার্ড দেওয়ার বিষয়ে আমরা কাজ করছি। এটি আমাদের অনেক আগের সিদ্ধান্ত। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের আদলে কৃষক কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম বা পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে।

ঈদের আগে এই কার্ড বিতরণ শুরু হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, সময়টা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ এর প্রস্তুতির সাথে অনেক বিষয় জড়িত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এই কাজ সম্পন্ন করা।

কৃষক কার্ডের সুবিধা সম্পর্কে জহির উদ্দিন স্বপন জানান, এই কার্ড পেলে একজন কৃষক উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে কৃষি জ্ঞান ও কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা। এছাড়া সার, কীটনাশক, বীজসহ সব ধরনের কৃষি উপকরণে সহযোগিতা নিশ্চিত করা হবে। এই কার্ডের মাধ্যমে স্মার্ট পদ্ধতিতে বাজারের অবস্থা, উৎপাদন ও আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কেও কৃষকরা আগাম ধারণা পাবেন।

প্রকৃত কৃষকদের হাতে কার্ড পৌঁছানো নিশ্চিত করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীরা যেন কোনো সুযোগ নিতে না পারে এবং তথ্য পাচার বা লিকেজ না হয়, সে কারণেই আমরা স্মার্ট কৃষক কার্ড চালু করছি। তিনি উল্লেখ করেন, একজন মোবাইল সিম ক্রেতা যেমন সরাসরি সেবা পান, তেমনি এই কার্ডের মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে কৃষকের যোগাযোগ হবে সরাসরি।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, এই প্রক্রিয়ায় কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না এবং কৃষকের যেকোনো সমস্যা সরাসরি রাষ্ট্র জানতে পারবে। ফলে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা সরকারের জন্য অনেক সহজ হবে। প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে তিনি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category