শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ শান্তি চায় বলেই তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী।

তিনি উল্লেখ করেন, আমাদের সরকার সবাইকে নিয়ে শান্তি ও সাম্যের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সহাবস্থান নিশ্চিত করতে চায়। পার্বত্য অঞ্চলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ সময় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেএইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category