শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

আইসিটি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থান করা হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ Time View

হাইটেক পার্কগুলোতে বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শনিবার টাঙ্গাইলের মধুপুরে একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, স্টার্টআপ কোম্পানি গঠনের মাধ্যমে সম্ভাবনাময় আইসিটি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান এবং খাল খননসহ সকল উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফকির মাহবুব আনাম আরও বলেন, আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) বাসীকে শান্তিতে রাখতে চাই এবং একে একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজি বরদাশত করা হবে না। এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

শহরের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মধুপুর পৌরশহরের সাথী মোড় থেকে ৭০০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মন্ত্রী জানান, জনগণের আস্থা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এবং উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category