রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ছুটির দিনে বাণিজ্য মেলায় প্রাণ–আরএফএলের সংগীত উৎসব

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ Time View

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের জন্য দুই দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক কনসার্ট আয়োজন করতে যাচ্ছে প্রাণ–আরএফএল গ্রুপ। ছুটির দিন শুক্রবার ও শনিবার মেলার প্রাঙ্গণে প্রাণ প্যাভিলিয়নের তত্ত্বাবধানে এ ওপেন কনসার্ট অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকাল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এ সুস্থ ধারার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই দিনের আয়োজনে দেশের জনপ্রিয় ব্যান্ড ও জাতীয় পর্যায়ের খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

কনসার্ট উপভোগ করতে দর্শনার্থীদের জন্য আলাদা কোনো টিকিটের প্রয়োজন নেই। শুধুমাত্র ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সরকারি প্রবেশ মূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য ৫০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ২৫ টাকা পরিশোধ করলেই বিনামূল্যে কনসার্ট উপভোগ করা যাবে।

কনসার্ট প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা মো. রাজিব সরকার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (হেড অব সেলস), প্রাণ–বেভারেজ বলেন, এটি একটি সম্পূর্ণ সাংস্কৃতিক আয়োজন। এখানে আলাদা কোনো কনসার্ট টিকিট নেই। দর্শনার্থীরা মেলায় প্রবেশের সরকারি নির্ধারিত মূল্য পরিশোধ করেই কনসার্ট উপভোগ করতে পারবেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রাণ–আরএফএল গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

তিনি আরও বলেন, আমরা সকল দর্শনার্থীকে প্রাণের বিভিন্ন স্টল ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি ফ্রি স্যাম্পল গ্রহণ করে পণ্যের গুণগত মান সম্পর্কে মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি।

এদিকে কনসার্ট উপলক্ষে মেলার প্রাঙ্গণে ইতোমধ্যে মঞ্চ, শব্দ ও আলোকসজ্জার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুই দিনব্যাপী এ বিশেষ আয়োজনকে কেন্দ্র করে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category