রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

অ্যাম্বুলেন্সেই মারা গেলেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের সম্ভাবনাময় ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের করুণ মৃত্যু ঘটেছে। চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার পথেই অ্যাম্বুলেন্সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই তরুণ ক্রিকেটার।

তিনি ‘অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া’ (এএমএল) নামক রক্ত ও অস্থিমজ্জার একটি জটিল ও দ্রুত বর্ধনশীল ক্যানসারে আক্রান্ত ছিলেন। চট্টগ্রাম অঞ্চলের বয়সভিত্তিক ক্রিকেটে তিনি অত্যন্ত সম্ভাবনাময় একজন খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর চিকিৎসার খরচ বহনে এগিয়ে এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রীড়া মন্ত্রণালয়। চিকিৎসার সহায়তায় গত জুলাই মাসে বিসিবির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়। একইসঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় থেকেও সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়া হয়েছিল।

চিকিৎসকদের সব চেষ্টা ও স্বজনদের প্রার্থনা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন এই উদীয়মান ক্রিকেটার। তাঁর এই অকালমৃত্যুতে পরিবার, সহখেলোয়াড় ও দেশের ক্রিকেটাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category