বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী জাপানে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, আটকা বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে: মাহবুবে রহমান শামীম মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী ককরোচদের তোপের মুখে সব মামলা প্রত্যাহারের উদ্যোগ শুভেন্দুর নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিলেন সেলিনা হায়াৎ আইভী নেতানিয়াহুর গ্রেপ্তার চান ৪৬ শতাংশ আমেরিকান

ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬ Time View

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের অবস্থানের প্রমাণ পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের নীতির কারণে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের একটি ব্যক্তিগত আবাসিক কমিউনিটির কার্যক্রমে এক ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। ইংরেজি দৈনিক ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার।

আনোয়ার ইব্রাহিম বলেন, কোনো ইসরায়েলি নাগরিককে মালয়েশিয়ায় পাওয়া গেলে তাকে অবিলম্বে বহিষ্কার করা হবে। কারণ, মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং এই নীতির বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।

মালয়েশিয়ায় সাধারণত বিশেষ অনুমোদন ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না। দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার অবস্থান বজায় রেখে আসছে।

এদিকে, জোহর রাজ্য সরকারের অনুরোধের পর ‘নেটওয়ার্ক স্কুল’ নামের একটি স্টার্টআপ কমিউনিটির কার্যক্রম নিয়ে ফেডারেল পর্যায়ে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, ওই কার্যক্রমের সঙ্গে একজন ইসরায়েলি নাগরিক যুক্ত ছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দেশের নীতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category