শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

অন্তত ২০ শিক্ষার্থীকে উদ্ধার করা মাহেরীন চৌধুরী পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৬০ Time View

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরী। উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিহত হওয়ায় তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার নাম চূড়ান্ত করা হয়েছে।

এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মোট ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। তালিকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।

সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর)। একই ক্যাটাগরিতে আরও পুরস্কৃত হচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক।

গত বছরের ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ঘটনার পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। এ সময় ধ্বংসস্তূপে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে এগিয়ে আসেন শিক্ষক মাহেরীন চৌধুরী।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি ধ্বংসস্তূপ থেকে একে একে অন্তত ২০ জন শিশুকে উদ্ধার করেন। তবে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে তিনি নিজেই মারাত্মকভাবে দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে পরে তার নামে জাতীয় পর্যায়ে একটি পুরস্কার চালুর ঘোষণাও দেয় অন্তর্বর্তী সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category