শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

মাগুরা সদর উপজেলার বাটিকাডাঙ্গা চার রাস্তার মোড়ে বিএনপি কার্যালয়ে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ১৪ জনকে আটক করেছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে তিনি উল্লেখ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন বিশ্বাস, জামিল শেখ, মো. রবিন খান, বাচ্চু মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. ওসমান, মো. সাব্বির হোসেন, মো. হাফিজুল ইসলাম, শান্ত বিশ্বাস, মো. আরিফ শেখ, মো. আনোয়ার হোসেন, মো. মনিরুল শেখ, মোছা. শিকা বেগম ও আবুল হোসেন আবু। তাঁদের সবার বাড়ি মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মাগুরা সদর থানায় ২৬ ফেব্রুয়ারি দুটি পৃথক মামলা (নম্বর ৩২ ও ৩৩) রুজু হয়েছে। মামলাগুলোতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭ ও ৪২৭-সহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। সংঘর্ষে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে তা কার্যালয় ভাঙচুরে রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category