রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

সেনাবাহিনীর হাতে দণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশাল জেলার বানারীপাড়ায় উপজেলায় ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকার পশ্চিম ইলুহার গ্রামের মৃত মো. আকবর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নাসির উদ্দীনকে (৫২) আটক করেছে সেনাবাহিনী। রোববার সন্ধ্যা সারে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিএনপির নেতা নাসিরকে আটক করা হয়।

আটককৃত নাসির মাদক মামলার আসামি ‍এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত, ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুল হাসানের নেতৃত্বে নাসিরকে আটক করা হয়।

বানারীপাড়া থানা সূত্রে জানা গেছে নাসির উদ্দিনকে বরিশালের বিজ্ঞ সিজিএম কোর্ট ঢাকা আদালতের জিআর ১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মামলায় ৫ বছরের সাজা ও ১০০০০ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত আসামি ছিলো।

আটকের পর রবিবার রাতেই নাসিরকে বানারীপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করেন সেনাবাহিনীর অভিযানিক দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category