সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

রাজৈরে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ Time View

মাদারীপুরের রাজৈরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদী এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

শনিবার সকাল ১১ টার সময় রাজৈর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সড়কের পাশে সচেতন নাগরিক সমাজ রাজৈর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। কর্মসূচি চলাকালে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বক্তারা বলেন, উসমান হাদীর ওপর হামলা কোনো একক ব্যক্তির বিরুদ্ধে নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন হামলা সমাজে ভয় ও নীরবতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাওলানা মাহামুদুল্লা ফাহামির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা ইমরান হোসেন ফরিদি, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা শরীয়ত উল্লাহ সাদনান, মাওলানা ওমর ফারুক।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, ন্যায় বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category