বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সিলিন্ডারের দাম বাড়বে কি না, সিদ্ধান্তের শুনানি কাল

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই মূল্যবৃদ্ধির এক মাস পূর্ণ হওয়ার আগেই পরিবহন, মজুত ও বিপণন খরচ বেড়ে যাওয়ার কথা জানিয়ে কমিশনের কাছে নতুন করে দাম বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা।

ব্যবসায়ীদের ব্যয় বৃদ্ধির এসব দাবি পর্যালোচনা করে এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ানো হবে কি না, তা নির্ধারণে গণশুনানির আয়োজন করছে বিইআরসি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি ও বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ের দাম সংশোধনের প্রস্তাব নিয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে এলপিজি বোতলজাতকরণ, মজুত ও বিক্রির বিভিন্ন পর্যায়ে ব্যয় এবং মুনাফার হার বাড়ানোর প্রস্তাবগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।

এর আগে ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বিইআরসি। একই সঙ্গে সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়। তখন প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১৫৩ টাকা ৬ পয়সা।

এ ছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।

৪ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ৮৩৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকা নির্ধারণ করা হয়। ১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজির ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজির ২ হাজার ৭৫৫ টাকা এবং ২০ কেজির দাম ৩ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়।

বড় সিলিন্ডারের মধ্যে ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category