রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

কিশোরগঞ্জ-৫ আসনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির ১৭ নেতা বহিষ্কার

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ Time View

দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে নির্বাচনি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার ১৭ জন নেতাকর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সিনিয়র সহসভাপতি মোস্তফা আমিনুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার এসব নেতাকর্মীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি মোস্তফা আমিনুল হক, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরিয়ার শামীম, বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান, নিকলী উপজেলার বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জারুইতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি পরশ মাহমুদ, দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন, সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ, গুরুই ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুক্তার, কারপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিংপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, গুরুই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং নিকলী উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক সম্পর্ক রাখতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category