সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুর মনোনয়নপত্র দাখিল

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ Time View

“এটি একটি স্মরণীয় দিন। দীর্ঘদিন পর দেশের মানুষ নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। জুলাই বিপ্লবের রক্তসিক্ত রাজপথ দিয়েই গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে।” আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের পর এসব কথা বলেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে তিনি তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন।

মনোনয়নপত্র জমা শেষে নজরুল ইসলাম মঞ্জু সাংবাদিকদের বলেন, “দেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। সেই বেদনা নিয়েই তারা অপেক্ষা করছিল। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার একটি উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। আমরা আজ সেই নির্বাচনী যাত্রায় পা রাখলাম।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং অসংখ্য নেতা-কর্মীর রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা একটি মানবিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের শপথ নিয়েছি। এখানে অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি ও দখলদারিত্বের কোনো স্থান থাকবে না।”

নজরুল ইসলাম মঞ্জু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে খুলনাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ছাত্র-জনতার গণআন্দোলনে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। এরপর তিনি টুটপাড়া কবরস্থানে গিয়ে নিজ বাবা-মায়ের জন্য দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, কাজী মো. রাশেদ, অ্যাডভোকেট আকরাম হোসেন, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, তরিকুল ইসলাম জহির, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, দিপু, মহিবুজ্জামান কচি, অ্যাডভোকেট গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, নিয়াজ আহমেদ তুহিন ও শামসুজ্জামান চঞ্চলসহ ওয়ার্ড, থানা ও অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category