শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Title :

বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬ Time View

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন লাখ লাখ মানুষ। তবে বাবার এই জানাজা ও শেষ বিদায়ের কর্মসূচিতে উপস্থিত হননি তাঁর ছেলে ও দেশটির বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি।

জর্জটাউন ইউনিভার্সিটি অব কাতারের সহযোগী অধ্যাপক পল মুসগ্রাভ শনিবার সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি কেন বাবার শেষ বিদায়ে উপস্থিত হননি, তার কারণ খুবই সহজবোধ্য।

পল মুসগ্রাভ উল্লেখ করেন, ইরান ধারণা করছে- ইসরায়েল এই অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলা চালাতে পারে। কারণ অতীতেও এই অঞ্চলে বড় কোনো নেতার জানাজা বা জনসমাগমকে রাজনৈতিক প্রতিপক্ষ ও নেতাদের হত্যার সুবর্ণ সুযোগ হিসেবে ব্যবহার করার নজির রয়েছে।

তবে নিরাপত্তার এই যুক্তিকে সঠিক মনে করলেও পল মুসগ্রাভের মতে, দেশের এই সংকটময় মুহূর্তে শীর্ষ নেতার জনসমক্ষে আসা উচিত। কেননা মোজতবাকে সর্বশেষ গত কয়েক মাস আগে প্রকাশ্যে দেখা গিয়েছিল।

তিনি আরও বলেন, আমি মনে করি ইরানকে এমন একটি উপায় বের করতে হবে, যা প্রমাণ করবে তাদের নতুন সুপ্রিম লিডার আড়ালে থাকা কোনো ব্যক্তি নন; বরং তিনিই বাস্তবে দেশের সত্যিকার দায়িত্বে রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা শঙ্কা থাকাটা স্বাভাবিক হলেও, তাদের আসলে সুপ্রিম লিডারকে প্রকাশ্যে আনা প্রয়োজন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল শুক্রবার বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁর শেষ বিদায়ের দীর্ঘ প্রতীক্ষিত প্রক্রিয়া শুরু হয়। আজ শনিবার তাঁর মরদেহবাহী কফিন সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category