রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

রাজশাহীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া মোট ১৬ বার রাজশাহীতে এসেছেন। রাজশাহীর যত উন্নয়ন হয়েছে, তার বড় অংশই হয়েছে তাঁর শাসনামলে। রাজশাহীর সঙ্গে তাঁর ছিল গভীর আত্মিক সম্পর্ক।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলতেন, আমি বাংলাদেশে জন্মেছি, এই বাংলাদেশেই আমার মৃত্যু হবে। তাঁর রাজনীতির মূল লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন এবং রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন। দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category