রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সাধারণ মানুষের ঢল

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ Time View

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসছেন সাধারণ মানুষ। নতুন বছরের প্রথম দিনেও শোকে স্তব্ধ পুরো জাতি। তবে কবর জিয়ারতে ঢল নেমেছে সাধারণ মানুষের।

বৃহস্পতিবার ভোর থেকে বিজয় সরণির প্রবেশমুখ এলাকায় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন জেলা থেকে আগত শুভাকাঙ্ক্ষীরা সমাধিস্থলে যাওয়ার চেষ্টা করেন।

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড। জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

কবর জিয়ারত শেষে তারা বলেন, খালেদা জিয়া এখন আর শুধু একটি দলের নেত্রী নন, তিনি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব। তার মৃত্যু ও জানাজাসহ পরবর্তী সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবেই সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category