জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা গণভোটের বিপক্ষে কিন্তু সংস্কারের পক্ষে। তাই না ভোট দিবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে।
মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের যেকোন আন্দোলনের পক্ষে ছিলো। কিন্তু এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
আওয়ামী লীগ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, সারাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী ও নেতাদের উপর ইউনূস সরকার হিটলারের নাৎসি বাহিনীর মতো নিপীড়ন চালাচ্ছে।