রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শপথ অনুষ্ঠানে জুবাইদা ও জাইমা

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ Time View

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।  মঙ্গলবার সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে তাঁরা এই বিশেষ মুহূর্তটি সরাসরি উপভোগ করেন।

মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

তারেক রহমানের শপথ গ্রহণ উপলক্ষে তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের নির্বাচিত সংসদ সদস্যরা নির্দিষ্ট সময়েই সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে উপস্থিত হন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বিএনপি জোটের ২১২ জন এবং জামায়াত ঐক্যের ৭৭ জন সদস্য শপথ নিয়েছেন। এ ছাড়া সাতজন স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্যও শপথ গ্রহণ করেন।

জেএইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category