শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

নির্বাচনের আগে ১০৫ আসনে এগিয়ে জামায়াত, বিএনপি ১০১টিতে : জরিপ

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে আইএলডি। এতে ১০৫ আসনে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। আর বিএনপি জোট এগিয়ে আছে ১০১টিতে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ৭৫ আসনে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৪.১ শতাংশ ভোটার। এর ঠিক পরেই মাত্র ০.২ শতাংশের ব্যবধানে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জামায়াত জোটের পক্ষে সমর্থন রয়েছে ৪৩.৯ শতাংশ মানুষের।

জরিপে দেখা গেছে, ৩০০ আসনের মধ্যে জামায়াত ১০৫, বিএনপি ১০১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭৫টিতে এগিয়ে রয়েছে। আর অন্য প্রার্থীরা এগিয়ে আছে ১৯টিতে।

জরিপের অন্যান্য তথ্যে দেখা যায়, এখনো ৬.৫ শতাংশ ভোটার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি (Undecided)। এছাড়া ছোট দলগুলোর পক্ষে ৩.৮ শতাংশ এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের পক্ষে মাত্র ১.৭ শতাংশ ভোটারের সমর্থন লক্ষ্য করা গেছে।

সোমবার রাজধানীর ফারস হোটেল এ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে এ জরিপ চালানো হয়। এর তথ্য অনুযায়ী, নির্বাচনী দৌড়ে অত্যন্ত কাছাকাছি অবস্থানে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category