রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

ঝিনাইদহে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২২ Time View

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মুফা মালিথা (৪০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফা শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মুফা মালিথা বাইসাইকেল যোগে ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মুফা নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category