বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার প্রথমবারের মতো সরকারি সফরে সার্বিয়া গেছেন। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পরও বেলগ্রেড মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলছিল। তাই সার্বিয়াকে রাশিয়ার প্রভাববলয় থেকে বের করে আনাই এই সফরের প্রধান লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

বেলগ্রেড বিমানবন্দরে সার্বিয়ার জ্বালানিমন্ত্রী দুব্রাভকা জেদোভিচ হান্দানোভিচ জেলেনস্কিকে অভ্যর্থনা জানান। সফরকালে তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সঙ্গে নৈশভোজে অংশ নেন এবং নিরাপত্তা দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এক বার্তায় জেলেনস্কি উল্লেখ করেন, দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক জোরদার করা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংযোগ বাড়ানো এবং সার্বিক নিরাপত্তা ইস্যু নিয়ে ভুচিচের সঙ্গে আলোচনা হবে।

ঐতিহাসিকভাবে রাশিয়ার বন্ধু হিসেবে পরিচিত সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ এ পর্যন্ত মস্কোর বিরুদ্ধে কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপে রাজি হননি। তবে এই সফরের পর ইউক্রেনের পক্ষ থেকে সার্বিয়াকে রাশিয়ার থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সফরের আগেই ভুচিচ স্পষ্ট করেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ না করার নীতিতে সার্বিয়া স্থির রয়েছে এবং নিকট ভবিষ্যতে এই অবস্থানের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category