সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

জামায়াতের কাছে যেসব আসন চাইল এনসিপি

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জোট গড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ নির্বাচনে ভোটের লড়াইয়ে জামায়াতের কাছে ২৫টি আসন চেয়েছে দলটি।সোমবার বিকেলে এনসিপির এক শীর্ষ নেতা বাংলাদেশকে প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাহিদ ইসলাম ঢাকা-১১, জাভেদ রাসিন ঢাকা-০৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন-ঢাকা ২০, দিলশানা পারুল ঢাকা-১৯, নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা-০৮, সার্জিস আলম পঞ্চগড়-০১, আব্দুল আহাদ দিনাজপুর-০৬, আখতার হোসেন রংপুর-০৪, আতিক মুজাহিদ কুড়িগ্রাম-০২ ও সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ-০৬ আসন থেকে নির্বাচন করতে চান।

এছাড়া, নেত্রকোনা থেকে ডা জাহেদুল, ব্রাহ্মণবাড়িয়া থেকে আশরাফউদ্দিন মাহদি, নারায়ণগঞ্জ থেকে আব্দুল্লাহ আল আমিন, বান্দরবান থেকে সুজাউদ্দৌলা, কুমিল্লা থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী থেকে হান্নান মাসুদ, বরিশাল থেকে আরিফ আদিব, ঝালকাটি থেকে ডা মাহমুদা মিতু, লক্ষ্মীপুর থেকে মাহবুব আলম, নোয়াখালী থেকে সুলতান জাকারিয়া, নরসিংদী থেকে সরোয়ার তুষার, মৌলভীবাজার থেকে প্রীতম দাশ ও চট্টগ্রাম থেকে নির্বাচন করতে চান জোবায়রুল আরিফ।

অবশ্য এই ১৩ এনসিপি নেতা কোন কোন নির্দিষ্ট আসন থেকে নির্বাচনে লড়বেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া, আরও পাঁচটি আসনে এনসিপি প্রার্থী দিতে জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category