বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: ডা. শফিকুর রহমান

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘বিভাগীয় পর্যায়ের লংমার্চ শেষে ঢাকায় বড় সমাবেশ অনুষ্ঠিত হবে।’ ওই সমাবেশে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সমালোচনা করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যেন সব মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে নিয়ে বসে আছেন।

অথচ নিজের মন্ত্রণালয়ের খবরও তিনি ঠিকমতো রাখতে পারছেন না।’ এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকা দিয়েই বেশি মাদক প্রবেশ করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘দ্রুত কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করেন। বিভাগ নিয়ে কোন টাল বাহানা করবেন না।’

লংমার্চকে কেন্দ্র করে সকাল থেকেই কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পথসভাস্থলে এসে জড়ো হতে থাকেন। দুপুরের মধ্যেই পুরো পথসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আশপাশের সড়ক ও এলাকায়ও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে লংমার্চকে স্বাগত জানান।

পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কর্নেল (অব.) অলি আহমদ-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বক্তারা লংমার্চের উদ্দেশ্য ও জনগণের বিভিন্ন দাবির কথা তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পদুয়ার বাজারে পথসভা শেষে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করে। পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী লংমার্চটি চট্টগ্রামের দিকে এগিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category