রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

প্রশাসন একপেশে, আবারও পাতানো নির্বাচনের শঙ্কা: নায়েবে আমির

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ Time View

আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ‘ঝুঁকে’ পড়েছে এবং প্রশাসনের মধ্যে যে ধরনের ‘আনুগত্য’ লক্ষ্য করা যাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।বুধবার সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করে জামায়াতের নায়েবে আমির বলেন, “বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে যে, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে জামায়াত প্রত্যাশা করে। তবে বর্তমানে প্রশাসন একটি বিশেষ দলকে বেশি গুরুত্ব দিচ্ছে।”

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে।

এনসিপিকে ১০টি আসন ছাড়ের বিষয়ে প্রকাশিত সংবাদকে ‘কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়ে ডা. তাহের জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা খুব শিগগিরই সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category