সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে জাতির জন্য চরম হতাশাজনক: সাইফুল আলম খান মিলন

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, বর্তমান সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব না হলে তা জাতির জন্য গভীর হাতাশার কারণ হয়ে দাঁড়াবে।

শুক্রবার সকালে ‘ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস’ (আইএফইএস) বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম খান মিলন জানান, যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জাতীয় সংসদকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইএফইএস প্রতিনিধিরা সংসদের কার্যকারিতা বৃদ্ধির উপায় এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব সম্পর্কে জামায়াতে ইসলামীর অবস্থান জানতে চেয়েছেন।

মিলন উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ আগের যেকোনো সংসদের তুলনায় আলাদা, কারণ এটি ঐতিহাসিক জুলাই আন্দোলনের পর গঠিত হয়েছে। ফলে এই সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশাও অনেক বেশি।

একটি আদর্শ ও কার্যকর সংসদের জন্য সরকারি ও বিরোধী দলের সমান গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে সংসদে বড় সংখ্যাগরিষ্ঠতা থাকায় অনেক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরোপুরি সরকারি দলের ওপর নির্ভরশীলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সংসদের কার্যপ্রণালী বিধিতে (রুলস অব প্রসিডিউর) প্রয়োজনীয় পরিবর্তনের দাবি বৈঠকে তুলে ধরা হয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু সুপারিশ প্রদান করা হয়েছে এবং আইএফইএস প্রতিনিধিরাও সংসদ শক্তিশালীকরণে কিছু পরামর্শ দিয়েছেন, যা নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে।

সবশেষে সাইফুল আলম খান মিলন বলেন, বর্তমান সংসদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। তবে শুরু থেকেই সরকারি দলের কার্যক্রমে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। তাঁরা জুলাই সনদের জন্য গঠিত সংস্কার পরিষদে শপথ নেননি এবং ইতিমধ্যে সনদের মূল চেতনার বাইরে ভিন্নধর্মী কিছু প্রস্তাব আনার উদ্যোগ নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদের বাস্তবায়ন অপরিহার্য বলে তিনি মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category