শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা বিয়ানীবাজার উপজেলায় ৪ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করলেই মিলবে পুনঃপরীক্ষার সুযোগ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন বিনিয়োগের আশা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বাংলাদেশের জিডিপি: প্রধানমন্ত্রী

ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে বিরোধী জোটের দলগুলো। আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি করতে এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে তারা। শনিবার (৩১ অক্টোবর) ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত পদ্ধতিতে ভোটাররা পার্লামেন্টের পাশাপাশি আলাদাভাবে প্রধানমন্ত্রীও নির্বাচন করবেন। প্রস্তাবকদের ধারণা, মঙ্গলবারের নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এটি একটি সম্ভাব্য পথ হতে পারে। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা তার বিরোধী পক্ষ কেউই নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এই পদ্ধতি চালু হলে সরাসরি ভোটে প্রধানমন্ত্রী পদে কোনো প্রার্থী জয়ী হওয়ার পর নেসেটে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও তাঁর পক্ষে সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে।

এর আগে ২০২১ সালের মার্চে অনুষ্ঠিত অনির্ণায়ক নির্বাচনের পর একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় নিজে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জোট গড়তে ব্যর্থ হয়ে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ধারণা সামনে এনেছিলেন তিনি।

তবে ইসরায়েলের আধা-সাংবিধানিক মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’ অনুযায়ী, নতুন সরকারকে শপথ নেওয়ার আগে ১২০ আসনের নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হয়। তাই সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যবস্থা চালু করতে হলে বিদ্যমান আইন সংশোধন করতে হবে। এ জন্য পার্লামেন্টের অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category