বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Title :
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই এগোবে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে: ইব্রাহিম আজিজি জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্রান্সে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৪ ‘জুলাই’ ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক: ড. ইউনূস জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে: ইব্রাহিম আজিজি

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং যেসব দেশে বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশ থেকেও সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য ইব্রাহিম আজিজি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।

এক্সে প্রকাশিত পোস্টে আজিজি লেখেন, ‘সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আপনাদের শুধু এই অঞ্চল থেকেই নয়, বরং যেসব দেশ আজ আপনাদের সন্ত্রাসী ঘাঁটির আশ্রয় দিয়েছে, সেখান থেকেও বহিষ্কার করা হবে।’

তিনি আরও বলেন, বিদেশে সামরিক ঘাঁটি পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র যে বিপুল সম্পদ ব্যয় করছে, একসময় সেই অর্থ নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যবহার করতে হবে।

ইব্রাহিম আজিজির দাবি, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে।

তবে ইরানি এই আইনপ্রণেতার বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category