রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না: ইরান

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৬ Time View

যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকায় এবার আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধই থাকবে এবং এই পথ ব্যবহার করে কোনো ধরনের জ্বালানি তেল, গ্যাস বা রাসায়নিক সার রপ্তানি করতে দেওয়া হবে না। খবর আল জাজিরার।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অশুভ তৎপরতা যতদিন চলবে, ততদিন হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এ পথ দিয়ে এক ফোঁটা তেল, গ্যাস কিংবা এক প্যাকেট রাসায়নিক সারও রপ্তানি করা হবে না।’

একই বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির ‘অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ’ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। এর ফলে জাহাজ দুটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। বর্তমানে উদ্ধারকারী দলগুলো ট্যাংকার দুটির নাবিক ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে বলেও জানানো হয়েছে।

আইআরজিসি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিও নতুন করে সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি বলেছে, কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং মার্কিন সামরিক বাহিনীর দেওয়া ‘মিথ্যা তথ্যের’ ওপর নির্ভর না করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত নৌপথগুলো এড়িয়ে চলতে হবে।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের ধারাবাহিক হামলার সক্ষমতা দুর্বল করার অভিযানের অংশ হিসেবে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category