বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৩ Time View

ইরান মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলার দাবি করেছে। দেশটির সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, প্রতিশোধমূলক অভিযানের দশম ধাপ হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও অন্যান্য হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণ ট্যাংককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই ঘাঁটির একটি আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সেনাদের সমাবেশস্থলও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তেহরান।

একই সঙ্গে বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। তাদের দাবি, সেখানে মার্কিন বাহিনীর ব্যবহৃত সুপার হক রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা এবং যোগাযোগ ও রাডার-সংক্রান্ত বিভিন্ন স্থাপনা নিশানা করা হয়েছে।

অন্যদিকে, জর্ডানের আজরাক বিমানঘাঁটিতেও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর যোগাযোগব্যবস্থা, একটি নির্দিষ্ট রাডার সাইট এবং জ্বালানি ডিপো।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category