রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সম্ভব নয়: আরাগচি

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৩ Time View

মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো গঠনের আলোচনা চলার মধ্যে ইরান জানিয়েছে, দেশটিকে বাদ দিয়ে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা সমষ্টিগত সহযোগিতার ভিত্তিতে গড়ে তুলতে হবে এবং এতে সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, ইরানকে উপেক্ষা করে টেকসই নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এ লক্ষ্য অর্জন করা যেতে পারে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নের সদিচ্ছা হারিয়েছে, নয়তো তা বাস্তবায়নের সক্ষমতা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ বলেন, ইসরায়েলকে ছাড় দিয়ে কোনো সমাধান আসবে না এবং ‘ব্যাড কপ, গুড কপ’ কৌশল এখন আর কার্যকর নয়।

উল্লেখ্য, বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category