সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে যাত্রা করা জাহাজ নিখোঁজ, শুরু উদ্ধার অভিযান

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাত্রা করা একটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের ওই জাহাজটিতে অন্তত ২৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। জাভা সাগরে অবস্থানের সময় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। জাহাজটির সন্ধানে ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর এর অবস্থান শনাক্তে তৎপরতা শুরু করা হয়েছে।

উদ্ধারকারী সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় জাহাজটি জাভা সাগরে ছিল। তখন এটি বানজারমাসিন থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল। জাহাজটির কোনো দুর্ঘটনা ঘটেছে কি না বা এটি ডুবে গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে এ ঘটনায় হতাহত বা নিখোঁজের সংখ্যা সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটির সন্ধানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, যাত্রাপথে জাহাজটি উত্তাল সমুদ্রের মুখে পড়ে। এরপর থেকেই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং উদ্ধার তৎপরতা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category