রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বাণিজ্যিক সম্পর্ক প্রসারিত করতে নতুন সরকারের সঙ্গে কাজ করবে ভারত: ভারতীয় হাইকমিশনার

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬৯ Time View

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এই বাণিজ্যকে আরও প্রসারিত করতে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত।

সোমবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

একই সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়েও তিনি আশ্বাস দেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। আলাপকালে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বন্ধ থাকা বর্ডার হাট ও বেশ কিছু স্থলবন্দর পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে।

তবে ভারতের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলে উল্লেখ করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category