মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য পৃথক দুটি আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের (BIMSTEC) সভাপতি হিসেবে এবং দ্বিপাক্ষিক সফরের জন্য পৃথক দুটি চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে।

তবে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে আগের দিন সোমবার (১০ আগস্ট) জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য বৈঠকের পর তিনি জানান, সরকার গঠনের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের একটি নিমন্ত্রণ ছিল। তবে ব্রিকস সম্মেলনের আমন্ত্রণটি এককভাবে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে নয়, বরং ‘বিমসটেকের সভাপতি’ হিসেবে এসেছে।

উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category