বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নিউজ প্রেজেন্টার ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪৬ Time View

ভারতের রাজস্থানের জয়পুরভিত্তিক নিউজ প্রেজেন্টার, মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়ার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনে। মাত্র ৩০ বছর বয়সে সম্ভাবনাময় এই তারকার জীবন থেমে গেল এক সড়ক দুর্ঘটনায়।

গত ২৩ মার্চ রাত সাড়ে ১১টার দিকে জয়পুরের শিপ্রা পথ রোডে দুর্ঘটনাটি ঘটে। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে এবং সেটি উল্টে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ধাক্কার পর গাড়িটি বাম দিকে কাত হয়ে পড়ে।

দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ছুটে এসে গাড়িটি সোজা করে কালিয়াকে উদ্ধার করেন। দ্রুত নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, মাথায় গুরুতর আঘাতই তার মৃত্যুর প্রধান কারণ।

ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। গাড়ির অতিরিক্ত গতি কিংবা অন্য কোনো যানবাহনকে ওভারটেক করার চেষ্টা দুর্ঘটনার পেছনে এসব কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হর্ষিল কালিয়া মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ে সমানভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ডিজনি প্লাস হটস্টারের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন। পাশাপাশি রাজস্থানি মিউজিক ভিডিও ও বিভিন্ন প্রজেক্টেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ছোটবেলা থেকেই পারফর্মিং আর্টসে আগ্রহী ছিলেন তিনি। ভাটখান্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করেন। ‘মিস দিভা রাজস্থানি ২০২১’ ও ‘মিস পিঙ্ক সিটি’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে নিজের প্রতিভার প্রমাণ রেখেছিলেন।

তার অকাল প্রয়াণে সহকর্মী, ভক্ত ও পুরো বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category