বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।