শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৮ Time View

বিএনপি সংসদীয় রাজনীতির পুরনো ও নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধান, কার্যপ্রণালী বিধি, সংসদের প্রথা ও রীতিনীতি নিয়ে সংসদ সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা সম্পর্কেও তাঁদের ধারণা দেওয়া হয়েছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং মানুষ যে ধরনের সংসদ দেখতে চেয়েছিল, তার প্রতিফলন ঘটবে। অতীতে সংসদ নিয়ে জনগণের মনে যেসব নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল, তা মুছে ফেলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নবীনদের মনে কোনো নেতিবাচক প্রভাব নেই, তাই তাঁরা খুব দ্রুত সংসদীয় শিষ্টাচার ও ভালো সংস্কৃতিগুলো শিখতে পারছেন। একটি শিশু যেমন জন্মের পর সতেজ পরিবেশ পায়, তেমনি আমরাও নবীন সংসদ সদস্যদের সুশিক্ষার মাধ্যমে প্রস্তুত করছি।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। একে কেন্দ্র করেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে বিএনপি। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ এবং সংসদীয় বিশেষজ্ঞদের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব এবং মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলার কৌশলগুলো এই কর্মশালায় শেখানো হচ্ছে।

কর্মশালার শেষ দিনে সকালের সেশনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category