রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্ম মন্ত্রণালয়

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ Time View

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা ও ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, হিজরি ১৪৪৭ সনের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে যাত্রা শুরু করবে। সৌদি সরকারের নিয়মানুযায়ী, একই সার্ভিস কোম্পানির অধীনে থাকা হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাঠাতে হবে। এছাড়া প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীদের ৩০ থেকে ৫০ শতাংশের যাতায়াত নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই কোনো এজেন্সির ক্ষেত্রে প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

নির্ধারিত এই নীতিমালা অনুসরণ করে দ্রুত ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category