রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

হাসিনা-টিউলিপ-ববির প্লট দুর্নীতির মামলার রায় ২ ফেব্রুয়ারি

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ Time View

‎ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৮ জনের প্লট বরাদ্দে দুর্নীতির আরেক মামলায় রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করবেন আদালত।‎রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিক করেন।

‎‎এদিন যুক্তিতর্ক উপস্থাপনে দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। ‎আর কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর ইসলাম যুক্তিতর্কে অভিযোগ ‘প্রমাণ করতে পারেনি’ দাবি করে খালাস দাবি করেন।

‎‎এদিকে গত ১৩ জানুয়ারি রূপন্তীসহ ১৮ জনের আরেক মামলায় রায়ের জন্য ২ ফেব্রুয়ারি রাখা হয়েছে।

‎‎মামলার অপর আসামিরা হলেন-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে সচিব শহীদ উল্লা খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.),সাবেক সদস্য তন্ময় দাস,সাবেক সহকারি পরিচালক ফারিয়া সুলতানা ও মাজহারুল ইসলাম, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ।

‎‎গত বছরের ৫ অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে’ রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ছয়টি মামলা করে দুদক।

‎‎এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয়।

‎‎মামলাগুলোর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিন মামলার বিচার শেষে সাজার রায় এসেছে। শেখ রেহানা ও টিউলিপের একটি মামলারও রায় দিয়েছেন আদালত।

‎‎চার মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জয় ও পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে। এ ছাড়া শেখ রেহানার ৭ বছর এবং তার মেয়ে টিউলিপের ২ বছরের সাজা হয়েছে।

‎‎ববিসহ ১৮ জনের মামলায় ২৮ জন সাক্ষ্য দেন। গত ১৩ জানুয়ারি মামলাটিতে সাক্ষ্য শেষ হয়। একই দিন কারাগারে থাকা খুরশীদ আলম আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন। অপর আসামিরা পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি।

‎‎পূর্বাচলে ১০ কাঠা প্লট দুর্নীতির অভিযোগ এনে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ ববিকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলাটি করেন সংস্থার সহকারি পরিচালক এস.এম. রাশেদুল হাসান। মামলা দায়েরের মাত্র দুই মাস ১১ দিন পর ২৪ মার্চ তদন্তে প্রাপ্ত দুই আসামি শরীফ আহমেদ, সালাহ উদ্দিনসহ ববি, শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন রাশেদুল হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category