বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
হরমুজ প্রণালিতে একযোগে তিন জাহাজে ইরানের হামলা পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ গণমাধ্যম-রাজনীতিতে জবাবদিহির সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত: ববি হাজ্জাজ এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ সংরক্ষিত নারী আসন মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না: প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর জ্বালানির দাম বাড়লেও খাদ্যপণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২২৯ জন। আর গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৯ জন। একই সময়ে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর মোট সংখ্যা তিন হাজার ৯৩৪ জন।

১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগে ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category