ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ২১ জন ফিলিস্তিনির দেহাবশেষ (কঙ্কাল) উদ্ধার করেছে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।
শনিবার গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব গাজা সিটির ‘আসকুলা’ এলাকার একটি বিধ্বস্ত বাড়ির নিচ থেকে ১২ জন এবং পশ্চিম গাজার ‘কাতিবা’ এলাকার আরেকটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও ৯ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
মুখপাত্র মাহমুদ বাসাল আরও জানান, জেইতুন এলাকার ক্ষতিগ্রস্ত আরেকটি ভবনের নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। সেখানেও তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্স।