বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

না ফেরার দেশে ‍‍‘গেম অফ থ্রোনস‍‍’ অভিনেতা মাইকেল প্যাট্রিক

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ Time View

৩৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক। বুধবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে স্ত্রী নাওমি শিহান লেখেন, গত রাতে দুঃখজনকভাবে সেবা প্রতিষ্ঠান নর্দার্ন আয়ারল্যান্ড হসপিসে মারা গেছেন মাইকেল প্যাট্রিক। ১০ দিন আগে সেখানে ভর্তি করা হয়েছিল তাকে। সেবা প্রতিষ্ঠানের টিম অসাধারণ যত্ন নিয়েছিল। মৃত্যুর সময় পরিবার ও বন্ধুরা পাশেই ছিল তার।

অভিনেতার স্ত্রী নাওমি শিহান আরও লেখেন, তার এই মৃত্যুতে আমরা যে কতটা শোকাহত, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। একাধিকবার বলা হয়েছে যে, যাদের মাইকেল প্যাট্রিকের কাছাকাছি থাকার সৌভাগ্য হয়েছিল, তাদের সবার জন্যই তিনি এক অনুপ্রেরণা ছিলেন। শুধু তার অসুস্থতার শেষ কয়েক বছরই নয়, বরং তার জীবনের প্রতিটি দিনই। একজন মানুষ যতটা পরিপূর্ণ জীবনযাপন করতে পারে, ঠিক ততটাই করেছেন তিনি।

মাইকেল প্যাট্রিক ক্যামব্রিজ থেকে স্নাতকে ডিগ্রি অর্জন করে লন্ডনের স্বনামধন্য রয়্যাল শেক্সপিয়র কোম্পানিতে উইলিয়াম শেক্সপিয়রের কয়েকটি নাটকে অভিনয় করেন। এর মধ্যে ‘মেজার ফর মেজার’ এবং ‘দ্য টেমিং অব দ্য শ্রু’ উল্লেখযোগ্য।

এমএনডি শনাক্ত হওয়ার পর এ অভিনেতা হুইলচেয়ার ব্যবহার শুরু করলেও মঞ্চাভিনয় চালিয়ে যান এবং ২০২৪ সালে বেলফাস্টের লিরিক থিয়েটারে ‘রিচার্ড থ্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন।

এছাড়া টেলিভিশনে ‘গেম অব থ্রোনস’-এর ষষ্ঠ সিজনে একজন ওয়াইল্ডলিং হিসেবে অভিনয় করেন। ‘দিস টাউন’ এবং ‘ব্লু লাইটস’সহ বিবিসিরও কয়েকটি সিরিজে অভিনয় করেছেন এ আইরিশ তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category