রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

নির্বাচনি খরচ মেটাতে তিনদিনে ৪০ লাখ টাকা অনুদান পেলেন ফুয়াদ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ Time View

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্খিদের থেকে তিনদিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।

বুধবার রাতে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

ভোটার সংখ্যা হিসাবে এ আসনে তার নির্বাচনি ব্যায়সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। দেশ ও বিদেশ থেকে যারা টাকা পাঠিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার ফুয়াদ। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যে কোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান নিরীক্ষা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, ৭ জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদ মারফত ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা, ব্যাংক হিসাবে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা পেয়েছেন। সব মিলিয়ে মোট অনুদান পেয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, তার নির্বাচনি আসন মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে খরচের সীমা ৩৩ লক্ষ ২১ হাজার দশ টাকা। অতিরিক্ত অনুদানের ব্যাপারে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতার স্বার্থে অনুদান সংক্রান্ত সকল কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেয়া হবে।

নির্বাচন কমিশন বা সরকারের অন্য যে কোন আর্থিক নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান নিরীক্ষা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category