বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

গাইবান্ধায় পাগলা শিয়ালের হামলায় শিশু-নারীসহ আহত ৯

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

গাইবান্ধার সুন্দরগঞ্জে লোকালয়ে ঢুকে পড়া একটি পাগলা শিয়ালের হামলায় শিশু ও নারীসহ অন্তত নয়জন আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে একটি উগ্র শিয়াল হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রাস্তাঘাট ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর চড়াও হয় শিয়ালটি। একে একে নারী, শিশু ও পুরুষ শিয়ালের কামড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন জিগাবাড়ী গ্রামের রাবেয়া বেগম (৩৮), তার ছেলে রাকিবুল হাসান (১৩), এনামুল হক (২৬), শিশু আয়শা আক্তার (৩) ও হাসান মিয়া (৭)। এছাড়া তালুক বেলকা গ্রামের নিলি বেগম (৪০), সাদেক হোসেন (৭০), আফরুজা বেগম (৩৭) ও শাওন মিয়া (৬) আহত হয়েছেন।

এদিকে শিয়ালটি বিভিন্ন পাড়া-মহল্লায় ছোটাছুটি করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা একত্রিত হয়ে শিয়ালটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান জানান, শিয়ালের কামড়ে আহত হয়ে নয়জন হাসপাতালে আসেন। তাদের সবাইকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বন্য প্রাণী লোকালয়ে ঢুকে পড়ায় বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category