সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

দুই ঘণ্টার চেষ্টায় বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০১ Time View

রাজধানীর বনানীতে বহুতল ভবনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজার সংলগ্ন ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর ভবনের (১১ তলা) নয়তলায় আগুন লাগে। পরে রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে মোট ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শুরুতে ৫টি ইউনিট কাজ শুরু করে এবং পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ১১ তলায় থাকা কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মাগরিবের আজানের পর প্রথমে ছোট আকারে আগুন দেখা গেলেও পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনার সময় তা ভবনের অষ্টম ও দশম তলায়ও ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পদক্ষেপের কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর বারিধারা থেকে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন লাগার পর ভবন থেকে সবাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category