সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৬ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (এইএমএফ) এর সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আইএমএফের সঙ্গে আলোচনা শুরুর আগেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। তাঁর দাবি, বিশ্বের অনেক দেশেই আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

আমির খসরু আরও বলেন, বাংলাদেশে সরকার জনগণের স্বার্থ বিবেচনায় রেখে তুলনামূলকভাবে কম হারে দাম সমন্বয় করেছে। তাঁর মতে, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে চাপ সামাল দিতেই এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, তেলের দাম না বাড়ালে সরকারের বাজেট ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম পরিচালনায় চাপ সৃষ্টি হয় বলে বিভিন্ন মহল থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

তবে তিনি জোর দিয়ে বলেন, আইএমএফের শর্ত হিসেবে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। বরং আন্তর্জাতিক বাজারে তুলনায় বাংলাদেশে দাম বৃদ্ধির হার অনেক কম রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category