রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না : মির্জা ফখরুল

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ইসলামের মূল্যবোধ রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং পবিত্র কুরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন দেশে কার্যকর করা হবে না।রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। এই দেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। আমরা স্পষ্ট জানাতে চাই কুরআন ও সুন্নাহর আদর্শের বাইরে কোনো আইন করা হবে না।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে। কিছু অশুভ শক্তি পেছন থেকে দেশকে অস্থির করে তোলার চেষ্টা চালাচ্ছে। আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, আসন্ন নির্বাচনকে নস্যাৎ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে।

আগামী নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে তিনি উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। এ সময় কারামুক্ত অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category