সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়: মির্জা ফখরুল

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০২ Time View

কিছু রাজনৈতিক শক্তি আছে, যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় বলে মন্তব্য করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই। রোববার সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক শক্তি আছে, যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই।

এ সময় কিছু দল মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংকটের মধ্যেও সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে এমনটি বলার পরও কিছু মানুষ বাইক নিয়ে বার বার তেল নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category