সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

দেশের যা কিছু ভালো অর্জন, সব বিএনপির হাত ধরেই এসেছে: মির্জা ফখরুল

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচন আওয়ামী আমলের মতো হবে না; এবারের ভোট হবে সম্পূর্ণ নিরপেক্ষ। আর এই নির্বাচনে জয়ী হতে হলে নেতাকর্মীদের জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে। তিনি এই নির্বাচনকে একটি কঠিন লড়াই হিসেবে অভিহিত করে বলেন, এটি মূলত দেশকে পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তির জয়ের লড়াই।

সংস্কার ইস্যুতে নতুন রাজনৈতিক দলগুলোর সমালোচনার জবাবে বিএনপি মহাসচিব বলেন, একটি নতুন জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। অথচ দেশে যত বড় সংস্কার হয়েছে, তার অধিকাংশই বিএনপির হাত ধরে এসেছে। তিনি দাবি করেন, দেশের যা কিছু ভালো অর্জন, তার সবকিছুর পেছনেই বিএনপির ভূমিকা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category